নিজস্ব প্রতিবেদক: ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশের আর মাত্র আঠার দিন বাঁকী। সমাবেশ স্থল মাদ্রাসা মাঠ উপযুুক্ত করে তুলতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর নেতৃত্বে মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গণসমাবেশের মঞ্চ কমিটির আহবায়ক ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জমান আলম, রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, আমিনুল ইসলাম মিন্টু, তোফায়েল হোসেন রাজু, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও বিএনপি নেতা অধ্যক্ষ বিপ্লব।
আরো উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, কে.এইচ রানা শেখে, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, সিনিয়র সহ-ষভাপতি ফরিদা পারভীন, সাংগঠনিক সম্পাদক রিতা, সহ জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে আবু সাঈদ চাাঁদ বলেন, রাজশাহীতে আওয়ামী লীগ বলতে হাতে গোনা কয়েকজন। এরা বিএনপিকে বাধা দেয়ার সাহস রাখে না। আইন শৃংখলাবাহিনী লেলিয়ে দিয়ে এবং সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়ে সমাবেশ পন্ড করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু এ গুলো কওে আর কোন লাভ নাই। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ বুঝে গেছে সমাবেশস্থলে কিভাবে যেতে হবে। তাবলিগি ইজতেমার ন্যায় মানুষ লাইন ধরে রাজশাহীর গণসমাবেশে আসবে। এই জনস্রোত কারো ক্ষমতা নেই রুখে দেয়ার। এ জন্য সময়মত সকলকে মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।