নিজস্ব প্রতিবেদক: এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়। রাজশাহী জেলা পরিষদ এর আয়োজনে সোমবার সকালে নিজ সভা কক্ষে এডিপি‘র বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের এই চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার। চেক বিতরণ অনুষ্ঠানে মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল ও কলেজের ৬ টি প্রতিষ্ঠানের সভাপতির মাঝে প্রায় ৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন তিনি।
এসময় জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, এই অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক প্রকল্পের অর্থ। তিনি চান, এই অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যেন উন্নয়ন ঘটে। এই অর্থ প্রকল্পে সঠিক ভাবে ব্যবহার করবেন বলে আশা করে জেলা প্রশাসক। তিনি বলেন, জেলা পরিষদ প্রকল্পের অর্ধেক অর্থ এই চেকের মাধ্যমে প্রদান করলো। সময়মত প্রথম কিস্তির টাকার কাজ শেষ করে, দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করা মাত্র জেল াপরিষদ হতে বাকী টাকা দিয়ে দেয়া হবে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও চেক প্রাপ্তরা।