মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জেলা পরিষদে জেলার লোককেই নির্বাচিত করুন: আখতার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করছেন সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতার। মঙ্গলবার বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তিনি তার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণা চালান। এসময় তিনি ভোটারদের উদেশ্যে বলেন, রাজশাহী জেলা পরিষদে জেলার ভোটারই বেশি। রাজশাহী জেলাতে ১১৪৫ ভোট। আর রাজশাহী মহানগরে ৪১টি ভোট। বিপুল সংখ্যক ভোটারই জেলার। তাই জেলার লোকের সেবা করার জন্য জেলার লোককেই সুযোগ দিন। জেলা পরিষদে জেলার লোককেই নির্বাচিত করুন।

তিনি বলেন, বিগত সময়ে রাজশাহী জেলা পরিষদে সম্মানিত মেয়র, চেয়ারম্যান কাউন্সিলর এবং মেম্বারদের মূল্যায়ন করা হয়নি। পরিষদের অনেক কিছুই গোপন রেখে উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত করা হয়েছে। এবার আপনাদের মূল্যবান ভোট পেয়ে নির্বাচিত হতে পারলে আপনাদের সার্বিক মূল্যায়ন করাসহ সম্মানিত করা হবে।

তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, প্রত্যেকটি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে। নির্বাচিত হতে পারলে সেই দায়িত্বের সঙ্গী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে যে অভিজ্ঞতা আমার হয়েছে তা কাজে লাগিয়ে আপনাদের সাথে নিয়ে দেশের চলমান উন্নয়নের মহাসড়কে হাটতে চাই।

তিনি ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, কারো মিথ্যে আশ্বাসে প্রভাবিত হবেন না। ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নের স্বার্থে নিজের বিবেক দিয়ে ভোট প্রদান করবেন। আখতার মঙ্গলবার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা, যুগিপাড়া, হামিরকুৎসা, ঝিকড়া, বোয়ালকান্দি ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন ভোটারদের সাথে মত বিনিময় করেন। এসময় প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. আবু রায়হান মাসুদসহ কর্মী সর্মথকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin