বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জেলা মোটর শ্রমিক ইউনিয়ের কন্যাদানের নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে কন্যাদানের অত্র প্রদান করা হয়। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর মহানগরীর নওদাপাড়া বাস টার্মিনালের হলরুমে আয়োজিত অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মোটর শ্রমিক ইউনিয়ন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিগত কমিটির সাধারণ সম্পাদক ও তার দোসররা মিলে কোটি কোটি টাকা লোপাট করেছে। সেইসাথে শ্রমিক ইউনিয়নের নামে যে জমি ছিলো তাও বিক্রি করে দিয়েছে ঐ কমিটির আওয়ামী পন্থিরা।

তিনি আরো বলেন, বিগত সময়ে শ্রমিকদের কোন প্রকার মূল্যায়ন করা হতো না । নির্বাচনের নামে প্রহসন করা হতো। অস্ত্র বাজি করে নিজেদের নাম ঘোষনা করিয়ে নিতেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, অর্থ আত্মসাত ও জোর করে ক্ষমতায় থেকে যারা ক্ষমতার অপব্যহার করেছে তাদের বিরুদ্ধে মামলা করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সেইসাথে সকল শ্রমিক নেতাদের সততার সাথে কাজ করার আহ্বান জানান। আর দুর্নীতি করলে বিএনপি তাদের পক্ষে থাকবেনা বলে উল্লেখ করেন তিনি। আর এটা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বলে জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি ২২জন (বাইশ) শ্রমিকের হাতে নগদ চল্লিশ হাজার টাকা করে মোট ৮,৮০০০(আট লক্ষ আশি) হাজার টাকা প্রদান করেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, রাজশাহী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন,
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বোয়লিয়া থানা বিএনপি’র আহ্বায়ক আসরাফুল ইসলাম (নিপু) ও সদস্য সচিব আলাউদ্দিন, রাজশাহী জেলা ট্রাক, ট্যাংলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের নয়া আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাইনুল হক মানা ও সদস্য সচিব মিজানুর রহমান মধু। এছাড়াও বিএনপি অন্যান্য থানার আহ্বায়ক, সদস্য সচিব ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য ও সাধারণ শ্রমিকগণ।

এদিকে কন্যাদানের অর্থ প্রদানের পূর্বে সংবাদ সম্মেলন করেন তারা। এতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে অস্থিতিশীল করার পাঁয়তারা লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন। তিনি এখানে উল্লেখ করা হয় আওয়ামী সন্ত্রাসী কামাল হোসেন রবি, মমিনুল ইমলাম মোমিন, আরমান আলী, মেরাজুল ইসলাম মেরাজ ও সাইফুল ইসলাম গংরা এগুলো করছেন। এদের শাস্তির দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin