সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জেলা হত্যা দিবসে শহীদদের স্বরনে দরগা মাদ্রাসায় খাবার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ.এইচ.এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। এই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর দরগাহ মাদ্রাসার আয়োজনে খাবার বিতরণ করা হয়।

রাসিক ৯নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান আজ বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫০জনের মাঝে খাবার বিতরণ করেন। এসময়ে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শাহাদাত হোসেন, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারি ও মোহাম্মদ মিলুসহ সকল মাদ্রাসার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে রাসেল তার নিজ উদ্যোগে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামন এঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin