বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জ্যাপ রাজশাহী জেলা ও মহানগরের সমাবেশ ও মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজর জিরো পয়েন্টে বিগত দিনে ঘটে যাওয়া আদিবাসীদের উপর হামলা অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙ্গচুর, সম্পদ লুটপাট ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও নিরাপত্তার দাবিতে এই সমাবেশ ও মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্যাপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী, রাজশাহী জেলা জ্যাপ এর সাধারণ সম্পাদক শুসেন কুমার শ্যামদুয়ার, জ্যাপ কেন্দ্রীয় সদস্য রাজ কুমার শাও, গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবিন হেম্ব্রম ও সাধারণ সম্পাদক সোনাবাবু হেম্ব্রম, পুঠিয়া উপজেলা জ্যাপ এর সভাপতি শ্যামল কুমার ও সরকার সাধারণ সম্পাদক জীবন কুমার লাকড়া।

বক্তারা বলেন স্বাধীনতার দীর্ঘদিন অতিবাহিত হলেও আদিবাসীরা এখনও নির্যাতিত হচ্ছেন। প্রতিনিয়ত আদিবাসীদের ভূমি জাল হচ্ছে, নারী ধর্ষিত হচ্ছে। সুযোগ পেলেই কোনো এক মহল আদিবাসীদের ক্ষতি করছে। এখনো কোথাও কোথাও মানুষ নিগৃহীত অবস্থায় দিন কাটাচ্ছে। আদিবাসীদের প্রতি রাষ্ট্রের আইন ব্যবস্থা এখনও সঠিকভাবে বাস্তবায়ন হয় না। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের জন্য আদিবাসী নেতারা সরকারের নিকট জোর দাবি জানান।

আদিবাসী নেতারা আরও বলেন, আদিবাসীরা নানা কারণে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর থেকে পিছিয়ে সেজন্য পড়াশোনা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আদিবাসীদের কোটা নিশ্চিৎ করতে হবে। প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী- চাকুরী কোটা বহাল ও অন্যান্য চাকুরী কোটা পুনরায় বহাল রাখতে হবে। বক্তারা আরও বলেন, জীবনমান উন্নয়নে আদিবাসীদের আশ্রয়ন প্রকল্প বহাল রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের মেধার ভিত্তিতে শিক্ষাবৃত্তি ও বিশেষ শিক্ষা বৃত্তি বহাল রাখতে হবে। সেইসাথে প্রাণিসম্পদ সহায়তা বহাল রাখতে হবে ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin