শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে রাজশাহী হাসপাতালে জেলা প্রশাসক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যান রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জেলা প্রশাসক জানান, গত ২৪ মে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় আহত কয়েকজনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন। জেলা প্রশাসক তাদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকারের পক্ষ থেকে বহন করার আশ্বাস দিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল টিম ও ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। রাস্তায় যেন কোনো গবাদি পশুর হাট বসতে না পারে, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক নজরদারি করছেন। এছাড়া, ঈদের সময় রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin