বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

টানা ষষ্ঠবার সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন রাজশাহীর মাইক্রো ট্রেডার্স

  • প্রকাশ সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: টানা ষষ্ঠ বারবারের মত সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেয়েছেন রাজশাহীর মাইক্রো ট্রেডার্সের কর্ণধার নাসিমুল গনি খান (টোটন)। নাসিমুল গনি খান টোটন রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া কেশবপুর পুলিশ লাইন এলাকার স্থানীয় বাসিন্দা মরহুম রহিম উদ্দিন খানের পুত্র। বুধবার কর অঞ্চল রাজশাহীর সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়।

কর অঞ্চল রাজশাহীর ৫টি জেলা ও একটি সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ক্যাটাগরির মোট ৪২ জন সর্বোচ্চ করদাতাদের হাতে নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও সিআইপি কার্ড তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়কর প্রদানকারীরা কর প্রদানের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করছেন। দেশের উন্নয়ন কর্মকান্ডে আর্থেক যোগান দিতে বৈদেশিক নির্ভরতাকে কমিয়ে আনতে সহায়তা করছে করদাতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহীন আক্তার। কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার নূরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপিল অঞ্চল রাজশাহীর কর কমিশনার শামীমুর রহমান ও রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin