সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

টেকসই জ্বালানির জন্য এখনই পদক্ষেপ দরকার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা টেকসই রাখতে এখনই প্রয়োজন স্বচ্ছ মূল্যহার, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কাঠামো এবং দক্ষ নিয়ন্ত্রক সংস্থা গঠন। অন্যথায় আমদানি নির্ভরতা, জ্বালানি ঘাটতি ও মূল্য অস্থিরতা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আলকার মোড়ে একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ক্যাব রাজশাহী আয়োজিত“ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি রূপান্তর নীতি-২০২৪”শীর্ষক আলোচনা সভায় এমন আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৭) অর্জনের জন্য সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করা জরুরি। বর্তমানে দেশের প্রায় ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে ৭৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিকল্প জ্বালানি উৎসে বিনিয়োগ, সঠিক মূল্যনীতি প্রণয়ন এবং দুর্নীতি দমন ছাড়া জ্বালানি নিরাপত্তা টেকসই করা সম্ভব নয়।

তারা আরো বলেন, একজন মানুষ বছরে রান্নার জন্য অন্তত ৩৫ কেজি এলপিজি এবং ১২০ ইউনিট বিদ্যুতের সুবিধা না পেলে তাকে জ্বালানি দরিদ্র হিসেবে গণ্য করা হয়। জ্বালানি দারিদ্র্য দূর না হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমানের অগ্রগতি সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব যুব সংসদ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম বলেন, “জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নীতি সহায়তা, ন্যায্য মূল্যহার ও বেসরকারি বিনিয়োগ একসাথে কাজ করলে বাংলাদেশও উন্নত দেশের মতো টেকসই জ্বালানি নিরাপত্তা অর্জন করতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব বাংলাদেশের উপদেষ্টা (অভিযোগ) ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম, ক্যাব রাজশাহী জেলার সভাপতি কাজি গিয়াস, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ সুমন, লেখক মাহবুব সিদ্দিকী, সাংবাদিক রেজাউর করিম রাজু ও আহমেদ শফি উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজিফা তাজনুর ও অরিত্র রোদ্দুর ধর, মিস মেহবুবা আফরোজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফি সিরাজি অন্তর, রাবির ক্যাব ইয়ুথ এমআরবি তাহসিন আলোচনায় অংশ নেন। সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মারুফ কলি, প্রোগ্রাম অফিসার সায়েদুল আবরারসহ রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীগণ। বক্তারা গণমাধ্যমকে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে বলেন,“জ্বালানি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও জনসচেতনতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin