শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশ সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষা, বিভিন্ন ধরনের যৌক্তিক দাবী আদায় ও সুষ্ঠুভাবে জনগণকে সেবা প্রদানের লক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সতের সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের মইদুল ইসলাম, সদস্য সচিব দাইপুকুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শিবগঞ্জের গোলাম ফারুক।

সদস্যরা হলেন শারওয়ার জামির, বিরাজ কুমার দাস, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহসিন আলী, আল-আমিন, অর্জুন কুমার ঘোষ, মুনিরা পারভীন,, ফারুক হোসেন, বেলাল উদ্দিন, জি এম আরেফিন আজাদ, মুণাল কুমার দাস, মোর্শেদ আলী, শীম ওবায়দুল্লাহ ও আতিকুর রহমান।

এই কমিটি অনুমোদন করেন ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় কমিটি ঢাকার আহ্বায়ক আসাদুল্লাহ মিয়া ও সদস্য সচিব নাজমুল হুদা। এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেছেন কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin