সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তাঁতীদল বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চুকে সাময়িক বহিষ্কার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নবাব হোসেন বাচ্চুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি, বিভিন্ন জাতীয় সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নবাব হোসেন বাচ্চু-এর বিরুদ্ধে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ, বিশেষ করে চাঁদাবাজি ও সাধারণ জনগণের ওপর হামলার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এ সকল কাজ করে দলীয় সুনাম ও ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুন্ন করেছে, যা সংগঠনের গঠনতন্ত্র ও আদর্শেও পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

তাঁর এই কর্মকান্ডে রাজশাহী জেলা কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক, নবাব হোসেন বাচ্চু-কে তার সকল দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। তাকে অবিলম্বে দলীয় কোনো নেতাকর্মীর সাথে সাংগঠনিক সম্পর্ক ও যোগাযোগ না রাখার জন্য এবং তাকে দেখা মাত্রই আইনের হাতে তুলে দেওয়ার জন্যও নির্দেশ প্রদান করা হলো।

একই সাথে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনা উদঘাটনের লক্ষ্যে ইতোমধ্যেই রাজশাহী জেলা কমিটি কর্তৃক একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। উক্ত তদন্ত টিমের রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে স্থায়ী ও চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসাথে দলের সকল নেতা ও কর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি নিশ্চিৎ করেছেন জাতীয়তাবাদী তাঁতী দল রাজশাহী জেলা শাখার সভাপতি কুতুব উদ্দিন বাদশা ও সাধারণ সম্পাদক এম. মুঈদ খান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin