সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তাঁতী দলের বিভাগী বিক্ষোভ সমাবেশ সফল করতে বিভাগীয় প্রতিনিধি সভা

  • প্রকাশ সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ১৫ মার্চ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে রোববার দুপুরে তাঁতী দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মাওলা বাবলু ও ১নং সদস্য মিলন ইসলাম খান।

এছাড়াও উপস্থিত থেকে মতামত প্রদান করেন নাটোর জেলা তাঁতী দলের সদস্য সচিব শামসুদ্দিন, পাবনা জেলা তাঁতী দলের সদস্য সচিব অধ্যাপক নাজিম উদ্দিন সাগর ও জয়পুরহাট জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ রাজশাহী মহানগর, জেলা ও বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ১৫ মার্চ বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে নানবিধ বিষয়ে আলোচনা হয়। সেইসাথে করনীয় পদক্ষেপ গ্রহন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin