বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে রাজশাহী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এর বিরুদ্ধে দুদকের করা মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ মিছিল বের করে নগরীর সাহেব বাজার, জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, বর্তমান যুগ্ম আহবায়ক হাকিম খান, মিলন প্রাং, লতিফুর রহমান সাগর, ফারুক রায়হান, কে এইচ রানা শেখ ও সামিদ শেখ মারুফ, জেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মাসুদুর রহমান লিটন ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। সমাবেশে সভাপতি দ্রুত এই মিথ্যা গ্রেফতারী পরোয়ানা ও মামলা প্রত্যাহার করার দাবী জানান। দাবী না মানলে আরো কঠোর কর্মসূচী প্রদানের হুঁশিয়ারী দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin