সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী বিভাগ যুবদলের প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে রাজশাহী বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তিনি চলতি মাসের আগামী ২৫ তারিখ স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাজশাহী শহরের অলোকার মোড়ের একটি রেস্টুরেন্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী বিভাগের ৮টি জেলার ৯টি ইউনিটের যুবদলের শীর্ষ ৫ জন করে নেতা অংশ নেন। এই কর্মসূচিকে সফল করতে তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করাই ছিল সভার মূল লক্ষ্য। প্রস্তুতি সভায় রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ ‘সুপার ৫’ হিসেবে পরিচিত নেতারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এক নতুন বার্তা নিয়ে আসবে। এই কর্মসূচি সফল করার মাধ্যমে আমরা প্রমাণ করব, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) ও পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি।

উল্লেখ্য, রাজনৈতিক কারণে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার খবরে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সভায় উপস্থিত নেতারা ২৫ ডিসেম্বরের কর্মসূচিকে সফল করতে নিজ নিজ ইউনিট থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন দলটির নেতারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin