নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র কওে রাজশাহী বিভাগে মটর মালিকগণ সকল প্রকার যানবাহন ধর্মঘট ডেকেছে। আজ পহেলা ডিসেম্বর হতে বাস ধর্মঘট হওয়ায় বুধবার থেকেই আসতে শুরু করেছে জনগণ ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি-বাস বন্ধ হয়ে গেলে তারা সমাবেশে আসতে পারবেন না। তাই তারা আগেই রাজশাহীতে চলে এসেছেন থাকছেন সমাবেশস্থলের মাঠসহ বিভিন্ন স্থানে।
বিএনপির একজন শীর্ষ নেতা বলেন- নেতা-কর্মীরা রাতে সমাবেশস্থলের আশে-পাশের এলাকায় থাকবেন। যদিও রাত থেকে সমাবেশস্থলে প্যান্ডেল তৈরির কাজ শুরু হবে। ইতোমধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন।
শিবগঞ্জ থেকে আসা বিএনপি নেতা জিয়া জানান, আমাদের অনেকই চলে এসেছে। আরো নেতাকর্মী আসবেন। বাস বন্ধ হলে গেলে ছোট ছোট যানবহনে তারা আসবেন। রাজশাহীতে অনেকেরই আত্মীয়ের বাড়ি রয়েছে সেখানেও তারা থাকতে পারেন।
সমাবেশে আগত আরো অনেকে বলেন, এখন যেহেতু শীত। তাই নেতাকর্মীদের একটু সমস্যাই হবে। তার পরেও অনেকেই কাঁথা-কম্বল বেধে নিয়ে আসছেন। তবে প্যান্ডেল তৈরি হয়ে গেলে আরো নেতাকর্মী আসবেন। অনেক নেতাকর্মীরা মেস, ছাত্রাবাস, আত্ময়ীর বাড়িতে থাকছেন।
এর আগে দুপুরে বগুড়ার, শিবগঞ্জ, সিরাজগঞ্জ ও নাটোর থেকে আসা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে দেখা যায়। তাদের মধ্যে কেউ মঙ্গলবার এসেছেন। কেউ বা বুধবার সকালে এসেছেন।
বিএনপির চেয়োরপার্সনের অন্যতম উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, যেহেতু ভোর থেকে ধর্মঘট। সকালের আগেই রাজশাহীতে বিএনপি’র এক থেকে দেড় লাখ নেতাকর্মী চলে আসবেন। পর্যায়ক্রমে আরো নেতাকর্মী আসবেন।
বিএনপির নেতাকর্মীরা রাজশাহীতে কোথায় থাকছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা নগরবাসীকে অনুরোধ করেছি। তারা বিএনপির নেতাকর্মীদের থাকতে দেবেন। এছাড়াও নেতাকর্মী কষ্ট করে হলেও মাঠে থাকবেন বলে উল্লেখ করেন তিনি।