সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তীব্র তাপ প্রবাহে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ। চলমানএ তাপ প্রবাহ থেকে পরিত্রাণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বেশ কিছু নির্দেশনা প্রতিপালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে। উক্ত নির্দেশনায় দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি বাকা পড় দিয়ে মাথাযথা সম্ভব ঢেকে রাখতে বলা হয়েছে। এছাড়াও হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরিধান,প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান ও তরল জাতীয় খাবার গ্রহণ এবং সম্ভব হলে একাধিকবার গোসল করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসময় অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখতে হবে, যদি গাঢ় হলুদ রঙের প্রস্রাব হয় তবে অবশ্যই পানি পানের পরিমাণ বৃদ্ধি করতে হবে।

গরমে যেসকল ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন, যেমন-শিশু ও গর্ভবতী মা,বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী ব্যক্তি যেমন-রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, স্থূলকায় ব্যক্তি, শারীরিক ভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্ত চাপের রোগীদের বিশেষ ভাবে সাবধান থাকতে বলা হয়েছে।

গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে এবং প্রয়োজনে স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩ নম্বওে পরামর্শেও জন্য যোগাযোগ করতে বলেছে দপ্তরটি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin