সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

তৃতীয় লিঙ্গের জনগোষ্টির প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য সাংবাদিকদের সাথে সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৬২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের জনগোষ্টির জন্য সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলানোর আহবান জানানো হয়েছে। লিঙ্গ পরিচয় নিশ্চিতের আগে তারা যে মানুষ সেই অধিকার ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এর মধ্যে দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। কারণ তাদের পেছনে রেখে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জন করা সম্ভব নয়।মঙ্গলবার দুপুরে রাজশাহীতে আয়োজিত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়।

রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা আয়োজন করে দিনের আলো হিজড়া সংঘ। তৃতীয় লিঙ্গের জনগোষ্টির নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের আওতায় আয়োজনের সহযোগী ছিল গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন। দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, শরীফ সুমন, সেকান্দার আলী, সাধারণ সম্পাদক সাগরিকা খান, কোষাধ্যক্ষ মিস জুলি, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আফসানা তানজিম ইনারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ রাষ্ট্রীয়ভাবে কাগজে কলমে স্বীকৃতি পেয়েছে ঠিকই কিন্তু এখনও মেলেনি সামাজিক, পারিবারিক সম্মান, অধিকার। মৌলিক ও নাগরিক সুবিধাবঞ্চিত এ জনগোষ্ঠী বর্তমানে সমাজে অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে বিদ্যমান। অথচ তারা হিজড়াগিরি ছেড়ে আর দশজন মানুষের মত কাজ করেই জীবন-জীবিকা নির্বাহ করতে চায়। কিন্তু কেউ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন না। পরিবার ও সমাজ থেকে শুরু করে সর্বক্ষেত্রেই তারা সবকিছু থেকে বঞ্চিত।

সভায় দেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সার্বিক অবস্থা তুলে ধরার মাধ্যমে এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার জন্যও আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin