মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

তৃষ্ণার্তদের ঠান্ডা পানি পান করালেন যুবদলের সাবেক সভাপতি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্ষা মৌসুমের প্রথম মাস শেষে পড়েছে দ্বিতীয় মাস। কিন্তু আকাশে দেখা মিলছেনা মেঘের। ফলে প্রচন্ড তাপদাহ ও গরমে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। সারাদেশের ন্যায় রাজশাহীও এর বাহিরে নয়। প্রচন্ড গরমে মানুষের প্রাণ ত্রাহি ত্রাহি অবস্থা। এ অবস্থা থেকে সামান্য পরিত্রাণ দিতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও তার ছেলে তওসিফ আজাদ মিলে তৃষ্ণার্তদের ঠান্ডা পানি পান করালেন।

রাজশাহী মহানগরীর দরগাপাড়া, সদর হাসপাতাল ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় তারা এই পানি জনগণকে পান করান। পানি পানকারী সোলাইমান, রতন ও আব্দুল জব্বারসহ আরো অনেকে বলেন, এই গরমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। এই মুহুর্তে এই ঠান্ডা পানি তাদের অত্যন্ত উপকারে এসেছে এবং শরীরের জন্যও উপকার হয়েছে বলে জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin