বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না:মিনু

  • প্রকাশ সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিনা ভোটের এই সরকার যতই টালবাহানা করুক, দশ বাস্তবায়ন ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি ঘরে ফিরবেনা। সেইসাথে দেশে কোন নির্বাচনও হতে দেয়া হবেনা। কারণ এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার হরণ কওে নব্য বাকশাল কায়েম করেছে। বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজপাড়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শরিবার বিকেলে রাজশাহীর কোর্ট স্টেশন মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্যাস, বিদ্যুৎ. চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপ্রয়োজীনয় দ্রব্য সার ও ডিজেল, কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের লক্ষে পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাধেশকে একটি তলাবিহিন ঝুড়ি থেকে উন্নয়নের শেখরে নিয়ে এসেছিলেন। তিনি বাংলাদশেকে বিশে^ও দরবাওে তুলে ধরেছিলেন। তাঁর সহধর্মীনি বেগম খালেদা জিয়া তা সমুন্নত রাখতে আপোষহীন থেকেছেন, এখনো আছেন। কিন্তু এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রী সম্পূর্ন অবৈধভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বেগম জিয়াকে কারাগারে রেখেছে। যতই কারাগারে রাখেন আর মামলা দিক এই সরকারের আর সময় নেই। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুণরুদ্ধার করতে এই সরকারকে বিতারিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সকলকে আন্দোলনে স্বত:স্ফুর্থ অংশগ্রহন করার আহ্বান জানিয়ে পদযাত্রা শুরু করেন।

রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে সমাবেশ ও পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তোফায়ের হেসেন রাজু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহীদ আলম ও সাধারণ সম্পাদক শাশীম রেজা,সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন, বিএনপি নেতা অধ্যক্ষ বিপ্লব, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবদল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল।

এছাড়াও মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলেল সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, জরিনা খাতুন, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin