নিজস্ব প্রতিবেদক একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘ। রাত ১২.০১ মিনিটে তারা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরীকা খান ও কোষাধ্যাক্ষ জুলিসহ অন্যান্য সদস্য ও তৃতীয় লিঙ্গের জনগণ।