মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দূর্গাপুরে তারেক রহমানের পক্ষ থেকে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবদেক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে তারেক রহমানের পক্ষে রোগিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং তাদের হাতে এসব খাবার তুলে দেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা রেজাউল করিম। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন দূর্গাপুর পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একজন মানুষ যখন হাসপাতালে ভর্তি হয়, তখন সে অসহায় হয়ে পড়ে। ভালো খাবার কেনা তো দূরের কথা ঔষধ কিনতেই হিমসিম খায়। অনেক আত্মীয় স্বজন হাসপাতালে দেখতে পর্যন্ত আসেনা। কিন্তু তারেক রহমানের নির্দেশে প্রবাসী রেজাউল করিম হাসপাতালে তাদের দেখতে এসেছেন এবং তাদের জন্য যে উন্নত মানের খাবার উপহার দিলেন তার জন্য তারা সবাই তাঁকে অসংখ্য ধন্যবাদ জানান। আল্লাহ যেন তারেক রহমান ও রেজাউল করিমকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখে বলে দোয়া করেন।

এসময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে রোগিদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তাঁদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin