নিজস্ব প্রতিবেদক: আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় এবং এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত যুবদল নেতা শাহাজান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দূর্গাপুরের ঝালুকা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দূর্গাপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ¦ আব্দুস সাত্তার।
ঝালুকা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আশরাফুল কবীর (বুলু), দূর্গাপুর পৌর সাবেক মেয়র সাইফুল মন্টু, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, চেয়ারম্যানন রবিউল ইসলাম রবিন, ঝালুকা ইউনিয়ন পলিসদ চেয়ারম্যান কামরুজ্জামান, দূর্গাপুর উপজেলা সাবেক সবাপতি জালাল উদ্দিন ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বিএনপি জনগণের দল। এজন্য সর্বদা বিএনপি’র নেতাকর্মীরা সাধারণ জনগণের পাশে থাকেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তারই নির্দেশে তিনি পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আগামীতেও থাকবেন বলে আশাব্যাক্ত করেন। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে তিনি একজন মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে দোয়া ও ইফতার করা হয়।
এদিকে ইফতারের পূর্বে তিনি মরহুম যুবদল নেতা শাহাজান এর আত্মার মাগফিরাত কামনায় গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এরপর তিনি একটি গরু প্রদান করেন তিনি।