রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

দেশকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আঠারো বছরের বিএনপি’র আন্দোলনের ফসল হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা একটি মোহল নিজের বলে দাবী করে অপ-প্রচার করছে। তারা নির্বাচন নিয়েও তারা তালবাহা শুরু করেছে। এছাড়াও ঐ গোষ্ঠি বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু এই ষড়যন্ত্র কোনদিন সফল হতে দেয়া হবেনা।

শুক্রবার বিকেলে পবার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংঘঠনের আয়োজনে গণতন্ত্রের মানষ কন্যা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারর্পাসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও ৫ আগস্টের গণঅভ্যূত্থানে নিহত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফাতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা গুলো বলেন।

তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি’র প্রতিষ্ঠাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। সেই গণতন্ত্র সমুলে বিনষ্ট করেছে পতিত সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনা ও তার দোসররা। এখন ঐ খুনি হাসিনাকে ফিরিয়ে আনতে কিছু কিছু নতুন ছাত্র নেতা যারা অতিতে ছাত্রলীগ করেছে। যাদের স্থান ফ্যাসিস্ট হাসিনার পায়ের নিচে ছিলো। তারা সর্বদা ছাত্র-জনতার উপরে নির্যাতন করেছে। সেই সকল ছাত্রনেতা এখন দেশ প্রেমিক হয়ে গেছে বলে জাহিরী করে বেড়াচ্ছে। আসলে তারা চায় বিভিন্ন কথা বলে নির্বাচন বিলম্ব করে এ দেশে রামরাজত্ব কায়েম করতে । কিন্তু তাদের আশা জনগণ কোনদিন সফল হতে দেবেনা বলে উল্লেখ করেন তিনি।

মিলন বলেন, দেশের অবস্থা বর্তমানে ভালো নয়। আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। প্রায় খুন, ধর্ষন, চুরি ছিনতাই লেগেই আছে। আইন অমান্যেল প্রবণতা বেশী দেখা যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশে অরাজকতার সৃষ্টি হবে। এজন্য কারো কথায় কান না দিয়ে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মান্নাফ মুন্নার সভাপতিত্বে এবং রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, শেখ মকবুল হোসেন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রমজান আলী।

এছাড়াও অনুষ্ঠানে হরিপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হাসিবুল ইসলাম, হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও পবা উপজেলা স্বেচ্ছাসবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান এর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সদস্য সোহেল রানা, পবা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin