সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ণ নয়: মিলন

  • প্রকাশ সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন গণতন্ত্রের মানষকন্যা বেগম খালেদা জিয়া একজন পরিচ্ছন্ন নেত্রী। তিনি কখনো পরনিন্দা করেন না। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মামুনুল হক বেগম জিয়ার সাথে সাক্ষাত করেন। এ সময়ে তিনি প্রায় দুই ঘন্টা তাঁর সাথে বৈধক করেন। দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু বেগম খালেদা জিয়া পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সম্পর্কে কোন প্রকার খারাপ কথা বলেননি বলে রোববার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বড়গাছী বাজারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বেগম জিয়ার এটাই হলো শিষ্টাচার। অথচ ঐ স্বৈরাচার শেখ হাসিনা বেগম জিয়াকে বিনা কারনে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিলেন। তাঁকে তিলে তিলে মেরে ফেলার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছিলেন। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলে দেশে বাহিরে নিয়ে যেতে দেয়নি পতিত সরকার। বলেন, বর্তমানে দেশের অবস্থা হযবরল উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন চরম অর্থনৈতিক কষ্টে আছে। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। অনেক ব্যাংক পতিত সরকার দেউলিয়া করে চলে গেছে। সেই জেরে আমানতকারী ব্যাংকে গেলে টাকা পাচ্ছেন না। এলসি করতে পারছেননা। এতে করে দেশের অনেক ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

মিলন আরো বলেন, দীর্ঘ সতের বছর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ প্রায় সকল জনগণ নির্যাতন সহ্য করেছে। জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ রাতে নিজ বাড়িতে ঘুমাতে পারেননি। পুলিশের নির্যাতনে অনেকেই পঙ্গু হয়ে গেছেন। আবার অনেকেই মারাও গেছেন। সেইসাথ অনেক নেতাকর্মী গুম হয়ে গেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপিসহ নিষিদ্ধ দল ছাড়া সকল দল অংশগ্রহন করবে। বিএনপি ৩০০ আসনেই নির্বাচন করবে।

তিনি বলেন, এই নির্বাচন বানচাল ও পেছানোর জন্য কোন কোন দল ষড়যন্ত্র করছে। ঐ সকল দলের দেশে তেমন কোন প্রভাব নেই। একা নির্বাচন করলে সকল প্রার্থী জামানত হারাবে তারাই এই নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। কিন্তু এটা জনগণ মেনে নেবেনা। তারা বলছে কিএনপি নির্বাচনের জন্য তারাহুরো করছে। তিনি বলেন, বিএনপিত্ োনির্বাচন চাইবেই, কারণ বিএনপিকে মানুষ চারবার ক্ষমতার আসিনে আসিন করেছিলো। এজন্য বিএনপি মানুষের মনের মনি কোঠায় রয়েছে। যতই বিভ্রান্ত ছড়ানো হক বিএনপি’র মধ্যে কেউ ফাটল ধরাতে পারবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষে একটাই আস্থা ধানের শীষ। এই ধানের শীষে জনগণ আবারও ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন বলে জানান তিনি। সেইসাথে নেতাকর্মীদের একিভুত থাকার আহ্বান জানিয়ে জুলাই-আগস্টে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে বক্তব্য শেষ করেন তিনি।

পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এর সভাপতিত্বে এবং বড়গাছী ইউনিয়নে বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিকু, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ দৌলাহ পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বড়গাছী ইউনিয়নের প্রবীণ বিএনপির নেতা জেকের আলী, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি মো রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার ও পবা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin