নিজস্ব প্রতিবেদক: আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব জেকের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার। পবা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এর সঞ্চালনায় ৮ টি ইউনিয়ন বিএনপির পারিলা ইউনিয়ন’র আহবায়ক প্রভাষক রেজাউল করিম, হুজুরীপাড়া ইউনিয়নের আহ্বায়ক শিহাব উদ্দিন, হড়্গ্রাম ইউনিয়নের আহ্বায়ক নাজিম উদ্দীন, হরিয়ান ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রহমান, সদস্য সচিবগণ মোখলেসুর রহমান রেন্টু, মোতাহার হোসেন, গোলাম মোস্তফা।
আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর রানা, পবা উপজেলার বিএনপি নেতা গোলাম মোজাহিদ, বড়গাছী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন, মোজাম্মেল হক ভেকু ও বিএনপি নেতা রায়হান উদ দোলা পান্না, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সোহেল রানা, জেলা যুবদলের সদস্য যুবনেতা ফরিদুল ইসলাম সাহেব, যুবনেতা রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, সোহাগ রানা, বড়গাছী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব ওয়াসিম আলী।
এছাড়াও জেলা মৎস্যজীবি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল উদ্দিন, পবা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু হেনা,সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন আখতারুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহম্মেদ ছোট, পবা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন,
পবা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, ছাত্রনেতা মাহাবুব হোসেন,আব্দুল্লাহ, আল আমিন সহ প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অংগসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাবু হোসেন,রেজাউল, লিটন, ইব্রাহিম হোসেন, রবিউল, রাকিব ও শফিকুল ইসলাম।