মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ সুযোগ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নওহাটায় বিএনপির কর্মী সভায় মিলন

  • প্রকাশ সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওহাটা পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী কমিটি গঠণের লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন,“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ সুযোগ। তাই প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী ও ঐক্যবদ্ধ নির্বাচনী কমিটি গঠন করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, যেন ভোটকেন্দ্র হয় বিএনপি ও জনগণের আন্দোলনের কেন্দ্রবিন্দু। তিনি বলেন, ভোটের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে নির্বাচনী কমিটির ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন,“তারা আন্দোলনের মাঠে যেমন ঐক্যবদ্ধ ছিলেন নির্বাচনের ক্ষেত্রেও তেমন ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে মাঠের প্রতিটি কর্মীকে নিবেদিত থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ মুকবুল হোসেন, বিএনপি নেতা গোলাম মর্তুজা, পৌর বিএন’ির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, যুবদল নেতা আজাদ আলী, মিজানুর রহমান মিলন, মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন ও সদস্য সচিব গোলাম রাব্বানী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানসহ নওহাটা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানিয়ে বলেন, সুদীর্ঘ সাড়ে পনের বছরের পতিত ফ্যাসীবাদ সরকারের জুলুম, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সহস্রাধিক প্রাণ বিসর্জন, লক্ষাধিক আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে অর্জিত ৫ আগস্ট ২০২৪ এর দ্বিতীয় স্বাধীনতার সূর্যোদয় অর্জন হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি তারা সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ জানান। সেইসাথে আহত বীরদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin