বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

দেশের শান্তি মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে রাজশাহীর নবাগত প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করবো, ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না। আমাদের কাজের ক্ষেত্রে কোন ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নিবেন। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে চাই।

এক্ষেত্রে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন ক্ষমতার দাপট না দেখাই-। এর অন্যথা হলে আমাদেরও একই পরিণতি হবে। সেই লক্ষ্যে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসাথে কাজ করবো। প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি অবশ্যই সমষ্টিগত স্বার্থে কাজ করবো। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। এই চোখ যেন এক পক্ষে কাজ না করে। এই জেলার বিভিন্ন দফতরে অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা ও সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সংবাদ পরিবেশনের পূর্বে তথ্যগুলো গণমাধ্যমকর্মীদের সঠিকভাবে যাচাই করার আহ্বান জানান তিনি।

এসময় মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরীর ও প্রাথমিক বিদ্যালয় সমুহের মাঠ বিকেলে উন্মুক্তকরণ এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপুসহ জেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার গত ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম যশোর জেলায়। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin