মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দেশ রক্ষায় সবাইকে অটুট থাকতে হবে:মিনু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি একটি সুসংগঠিত ও সুশৃংখল একটি দল। এই দল সর্বদা মানুষের কল্যানে কাজ করে। জীবন বাজি রাখে দেশের উন্নয়নে কাজ করে । আর আওয়ামী লীগ সর্বদা দেশকে ধ্বংসের জন্য কাজ করে। বর্তমানে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। লোড সেডিংএ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এছাড়াও নিত্যপন্যের লাগামহীন মূল্যের কারনে দেশ দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে। এছাড়াও সীমাহীন দূর্নীতি ও ও দেশের টাকা বিদেশে পাচার করায় দেশ এখন মারাত্বক অর্থনৈতিক সংকটে পড়ে গেছে।
সেইসাথে দেশের রিজার্ভ কমতে শুরু করেছে বলে বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছাসেবক দল চন্দ্রিমা থানার ১৮ নং ওয়ার্ড দক্ষিণ ও ১৯ নং ওয়ার্ড উত্তর-দক্ষিণ এর কমিটি গঠন করার লক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন। সেইসাথে চন্দ্রিমা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কমিটি গঠনের তাগিদ দেন তিনি। শেষে সরকার পতনের আন্দোলনে সবাইকে জীবন বাজি রেখে রাজপথে নামার আহ্বান জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি কমিটি গঠনের জন্য অত্র ওয়ার্ড সমুহের নেতৃবৃন্দের মধ্যে ফরম বিতরণ করেন তিনি।

চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিজভী রেজা সাগর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মুখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সহ-সভাপতি ইসমাইল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফাইজুল হক মাহি ও কামরুজ্জামান মিলন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব, আমিন, সাইফুল, পিন্টু, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অত্র থানা ও ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin