সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ধানের শীষ হচ্ছে দেশ রক্ষার প্রতিক: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এই নির্বাচন ও ঐক্যের প্রতিক ধানের শীষ হচ্ছে দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিক। ধানের শীষ হচ্ছে বাংলাদেশের উন্নয়নের এবং দেশ রক্ষার প্রতিক। এই প্রতিক হচ্ছে গুপ্ত সংগঠনকে শিক্ষা দেয়ার প্রতিক। দীর্ঘ সতের বছর পরে মানুষ আশা করছে ভোট দিয়ে নিজের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে। কিন্তু একটি সংগঠন নির্বাচন নিয়ে নানা তালবাহানা ও ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।

এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে আসতে পারেনি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, মোহনপুর উপজেলা শাখার আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে “জাতীয়তাবাদী তরুণ দলের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

মিলন বলেন, মানুষ মনে করছে তারেক রহমান কেন দেশে আসছেন না। তিনি অবশ্যই দেশে আসবেন। দেশের আঠারো কোটি মানুষের প্রানের দাবী হচ্ছে তিনি দেশে আসবেন। তাকে দেশে আসতে বাধা প্রদান করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে জনগণ। সেইসাথে তারেক রহমান কর্র্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নারীদের পারিবারিক কার্ড, কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে। বিএনপি কারো প্রভুত্ব সহ্য করবেনা। যারা বন্ধু হবে তাদের সাথে থাকবে। নিজেদের স্বকীয়তা বজায় রাখতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আইএলও, ওআইসি ও সার্কভূক্ত দেশগুলোর সাথে কাজ করেছিলেন, তেমনি আগামীতেও বিএনপি একই ধরনের কাজ করবেন বলে জানান তিনি। এছাড়াও পানির ন্যায্য হিস্যা আদায় করা, চোখ রাঙ্গিয়ে যেন তিস্তা ব্যারেজ কেউ করতে না পারে এবং সমুদ্র সীমানা কেউ যেন দখল না করতে পারে সেদিকে বিশেষ নজর রাখা হবে। এজন্য স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রনীতি শক্তিশালী করা হবে বলে উল্লেখ করেন মিলন।

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মোজাহার আলী সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনরি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, পবা উপজেরা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহিফুল হোসেন (সুমন), রাজশাহী জেলা শাখার সভাপতি গোলাম মুর্তজা (মাসুম), সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ (মামুন)।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহী জেলা শাখা মানাজির আহসান, দপ্তর সম্পাদক হাতেম আলী, জাতীয়তাবাদী তরুণ দল মোহনপুর উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাইফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক ইমান আলীসহ তরুন দল মোহনপুর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin