শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

নওহাটা পৌরসভা তাঁতী দলের কর্মীসভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নওহাটা পৌরসভা তাঁতীদলের উদ্যোগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোচনা ও নওহাটা পৌরসভা তাঁতী দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে শাহমখদুম বিমানবন্দরে সামনে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা।

নওহাটা পৌরসভা তাঁতীদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া প্রজন্মদলের সদস্য আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক সোনারুল ইসলাম, পবা উপজেলা জাসাস এর সভাপতি ইকরামুল হক ইকরাম, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আজিজুল ইসলাম,পবা উপজেলা বিএনপির সদস্য ও সভাপতি দামকুড়া ইউনিয়ন তাঁতীদল জিয়ারুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়ারুল হক জিয়া, পবা উপজেলা ছাত্রদলের সদস্য নিরব হোসেন, পবা উপজেলার তাঁতীদলের সদস্য মুরাদ হোসেন, ছাত্রদল নেতা রাজা আহমেদ ও আব্বাস আলী। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin