মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নওহাটা পৌর বিএনপি’র ইফতার মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটা পৌর বিএনপি’র আয়োজনে বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নওহাটা গার্লস কলেজে আয়োজিত ইফতার মাহফিলে পৌর বিএনপি’র আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

নওহাটা পৌর বিএনপি’র সদস্য সুজন মোল্লার সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য গোলাম মোর্তজা, কাউন্সিলর নাজিম উদ্দিন, শরিফুর রহমান শরীফ ও পারভেজ, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাবেক চেয়ারম্যান সোহেল রানা, বিএনপি নেতা আব্দুল হালিম, আতর আলী, আব্দুল বারী, নাজমুল হক, মোফাজ্জল হোসেন, রুহুল আমিন, মনি খান ও রায়হানুল আলম মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল কাদের বকুল।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, সুলতান আহম্মেদ ও মোজাফ্ফর হোসন মুকুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম সুমন ও আজাদ সরকার, যুবনেতা তৈমুর, খাইরুল, মিজান, মকসেদ, জুবায়ের, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন ও সদস্য সচিব গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রহমান ও সদস্য সচিব ফয়সাল কবীর সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

ইফতারের পূর্বে বক্তব্য শেষে মরহুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকো সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ সকল মৃত মসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং অসুস্থ তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী সুস্থ্যতা ও মুসলিম জাহানের শান্তিকামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই ইফতার করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin