মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নগরীতে রেস্তোরাঁ মালিক সমিতির ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা বুধবার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ। সঞ্চালনায় করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী রেস্তোঁরা মালিক সমিতির উপদেষ্টা আজিজুল আলম বেন্টু, সহ-যুগ্মসাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক রাশেদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ জামিল দিপন, কোষাধাক্ষ শেখ আশিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক কামরুল হাসান সোহান, সহ-ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক তুষার চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল হাসান, সহ-দপ্তর সম্পাদক আব্দুস সালাম, নিবার্হী সদস্য আফজাল হোসেন, শহিদুল ইসলাম পান্না ও রাজিব।

সভায় রেস্তোঁরা ব্যবসায় উৎপাদিত খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রেস্তোঁরা মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এই সমস্যা নিরসনে রেস্তোঁরা ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে গঠনমুলক ভূমিকা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin