নিজস্ব প্রতিবেদক: শনিবার বাদ আসর গণতন্ত্রের মানষকন্যা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় ২২ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, বোয়ালিয়া থানা (পূর্র্ব) বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
সাবেক বিএনপি নেতা আক্তার হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন, বর্তমান ২২ ওয়ার্ড বিএনপি’র সভাপতি তৌফিকুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মির্জা ইমরুল মুন্না, সাংগঠনিক সম্পাদক জনি দাস, ১২নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদল সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা জাকির শেখ, বিশ্ব ছাত্রদল নেতা বিশাল, স্বেচ্ছাসেবক দল নেতা প্রসেনজিৎ, ২২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আফসানা আক্তার মিনি ও সাধারণ সম্পাদক সুফিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।