নিজস্ব প্রতিবেদক:বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে নগরীর ২৭নং ওয়ার্ড (পূর্ব) বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মোন্নাফের মোড় রাণীনগর জামে মসজিদ প্রাঙ্গণ মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
২৭ নম্বর ওয়ার্ড পূর্ব বিএনপির সভাপতি কমল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম সাফিক, মুক্তার হোসেন, জয়নুল আবেদন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক বজলুল হক মন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, ২৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ারুল আজিম আজব, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিংকু,২৭ নম্বর ওয়ার্ড পূর্ব বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন, বিএনপি নেতা একরামুল, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব,সদস্য অপু ও জসিম, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহিলা দল নেত্রী ফেরদৌসী মনিরা ও তাপসী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ করতে ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ বেগম জিয়ার রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন। তারা বলেন, বেগম জিয়া হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র পুণরুদ্ধারের আলোকবর্তিকা। তিনি প্রধানমন্ত্রী ছিলেন বলে দেশের উন্নয়ন হয়েছিলো। কারন বেগম জিয়াকে দেশের সবাই ভালবাসে। বেগম জিয়া জাতীয় সংসদ নির্বাচনে ২৩টি আসনে নির্বাচন করে ২৩টিতেই বিজয়ী হয়েছিলেন। তিনি ছিলেন মানুষের মনিকোঠায়। আরো জলন্ত প্রমাণ হচ্ছে তাঁর মৃত্যুর পরে দেশব্যাপি কান্নার রোল এং জানাযায় মানুষের ঢল। কত মানুষ যে জানাযায় হয়েছিলো তা কেউ বলতে পারছেনা বলে উল্লেখ করেন তারা। বক্তব্য শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।