সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা

  • প্রকাশ সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সোমবার বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

সভায় জানানো হয়, নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে যে ১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে। তার ২টি হবে রাজশাহী বিভাগে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি হচ্ছে রাজশাহী-১ অঞ্চলের ভেন্যু যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করবে। অন্যদিকে রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। সেখানে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশ নেবে। এ দুই ভেন্যুর বিজয়ীরা পরে বিভাগীয় বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবে। বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে।

বিটিভির রাজশাহী উপকেন্দ্র প্রধান, সভাকে জানান, রাজশাহী-১ অঞ্চলের ভেন্যুর জন্য ১৫ শতাধিক এবং রাজশাহী-২ অঞ্চলের ভেন্যুর জন্য ১২ শতাধিক প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে। আঞ্চলিক বাছাই দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে।

সভাপতির বক্তব্যে এ প্রতিযোগিতা সফল করতে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দিয়ে খোন্দকার আজিম আহমেদ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অনুরোধ জানান। সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, রাজশাহীতে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট দপ্তরের প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin