নিজস্ব প্রতিবেদক: কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিক বেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু ও আলামিন সরকার টিটু। তাঁদের সবাইকে রাজশাহী মহানগর বিএনপি’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, এই সকল উদীয়মান নেতৃত্বে কৃষকদল এগিয়ে যাবে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ নিয়ে এই কৃষকদল গঠন করেছিলেন, সেই লক্ষ পুরনে তারা কাজ করবেন বলে জানান তাঁরা।
সেইসাথে নেতৃবৃন্দ বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি দেশনায়ক তারেক রহমান, কৃষকদল কেন্দ্রীয় সভাপতি জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকেও রাজশাহী মহানগর বিএনপি’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।