সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য ছায়েদুর রহমান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক নিয়োগকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক (অব.) প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে তিনি যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। যোগদান অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসেল ইউনিভার্সিটি থেকে এম.ফিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. অর্জন করেন। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকার বিজনেস এডমিনিট্রেশন অনুষদের ডিন এবং বিভাগের অধ্যাপক, নর্থ সাউথ ইউনিভার্সিটির খ-কালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চীন ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর, বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের কৃষি পরিসংখ্যানবিদসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার গবেষক ও কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

যোগদান শেষে তিনি ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেইসাথে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin