বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি, পবা উপজেলা কমিটি গঠন

  • প্রকাশ সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫৮০ বার দেখা হয়েছে

নিজম্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি, পবা উপজেলায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার সকালে কমিটির গঠনের লক্ষে নগরীর বায়াতে প্রতিষ্ঠিত নাহার ল্যাবরেটরী পাবলিক স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বাপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সোসাইটির রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, শাহ্ মখ্দুম থানা কমিটির সভাপতি শেখ সাদি ও সাধারণ সম্পাদক মুহসিনা নিপা।

পবা উপজেলা নয়া কমিটির পনের সদস্যর মধ্যে নয় জনের নাম ঘোষান করা হয়। অবশিষ্টগুলোর নাম দ্রুত সময়ে মধ্যে ঘোষনা করা হবে বলে জানা গেছে। সভাপতি নাহার ল্যাবরেটরী পাবলিক স্কুলে সভাপতি আনোয়ারা খাতুন, সাধারণ সম্পাদক দুয়ারীর আইডিয়াল কেজি স্কুলের প্রধান শিক্ষক নাহিদ হাসিান তুষার। অন্যান্য সদস্যরা হলেন কামরুন নাহার ডায়না, সাথী খাতুন, আল-আমিন, রবিউজ্জামান, আব্দুল খালেক শেখ সাদী মোহাম্মদ আলী ও মাসুদ রানা।

সভাপতির বক্তব্যে গোলাম সারওয়ার বলেন, শুধু কমটির গঠন ও নেতা হয়ে বসে থাকলে চলবে না। কিন্ডার পার্টেন ও শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করতে হবে। শিক্ষার্থীসহ সকলের দিকে বিশেষ নজর রাখতে হবে। তিনি আরো বলেন, এই সংগঠনকে অনেক কষ্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সামনের দিকে আরো এগিয়ে যাওয়া ও তাদের চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরো বেগবান ও জোরালো করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin