নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হোল্ডিং, ট্রেড লাইসেন্স ও পানির ট্যাক্স কমানো, মাদক ও কিশোরগ্যাং দমন, মশক নিধন, জলাবদ্ধতা ও সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় গুলোকে সচল করা সহ ২৩ দফা দবিতে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। এসময় তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে করে নূন্যতম নাগরীক সেবা মিলছেনা নগরবাসীর। পাশাপাশি নগরবাসীর উপর চাপিয়ে দেয়া হচ্ছে করের বোঝা।
সংকটের দ্রুত সমাধান দাবি করে তারা বলেন, একাধিক বার স্মাকলিপি প্রদানের পরও কর্ণপাত করছেননা কর্তৃপক্ষ। নাগরীক সিুবিধা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে গড়িমসি করা হলে আগামীতে কটোর আন্দোলনে সংগঠনটি।
উল্লেখযোগ্য অন্যান্য দাবি গুলোর মধ্যে রয়েছে, নগরীর রেলগেট, ভদ্রা, তালাইমারী, পদ্মা নদীর তীরবর্তী পর্যটন এলাকা এবং কোর্ট সহ জনবহুল এলাকায় যাত্রী ছাউনি, বসার ব্যবস্থা, সুপেয় পানি ও শৌচাগার স্থাপন, রাজশাহীতে আর্ন্তজাতিক ক্রিকেট টর্ণামেন্টের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, প্রভাব ও ঘুষ-দূর্ণীতি মুক্ত ভুমি জরিপ ব্যবস্থাপনা গোড়ে তোলা, গত ১৫ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের হিসাব জনসম্মুখে প্রকাশ, জনসার্থে রাজশাহী মহানগরের তালিকাভূক্ত পুকুরগুলি পুণ:রুদ্ধার, সংস্কার ও সংরক্ষণ, মহানগরে ঐতিহাসিক স্থাপনা গুলো সংস্কার ও সংরক্ষণ, মরণ ফাঁদ ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় খাল-বিল, নদী-নালা, পুকুর-পুস্কুনি গুলো পুন:খনন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক এডভোকেট এনামুল হক ও সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল সহ অন্যান্য নেতৃবৃন্দ।