বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নাচোলে বাহা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাঁওতাল জাতিসত্তার বাহা উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জামডাংগা এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির কর্মকর্তা বেনজামিন টুডু।

সভায় উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য যোগেন্দ্রনাথ সরেন, আদিবাসী মুক্তিমোর্চা রাজশাহী জেলা সভাপতি ভাদু বাস্কি, মান্ডইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আদিবাসী মুক্তিমোর্চা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সুভাষ মারান্ডী ও সানাম হেরিটেজ এর স্বত্বাধিকারী এলিজাবেথ মারন্ডী।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চালনায় সভায় অত্র এলাকার সাঁওতাল সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সাঁওতাল সম্প্রদায়ের বাহা সম্পর্কে তুলে ধরেন। তারা বলেন, বাহা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ে প্রধান ধর্মীয় উৎসব। শালবনে শালফুল ফোটার সঙ্গে সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের প্রতিটি গ্রামে এই উৎসব পালন করেন তারা। এই উৎসব পালন না করলে সাঁওতালরা তাদের মেয়ের বিয়ে দিতে পারেনা বলে জানান অতিথিবৃন্দ। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin