মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নাটোরে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা ফুটবল লীগের পুরস্কার বিতরণ করলেন মেয়র লিটন

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা জেলা ফুটবল লীগ-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ফাইনাল খেলায় সোনার বাংলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ইয়াং সাকার দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে জাগরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক জেলার ক্রীড়া সংস্থাকে সক্রিয় করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় প্রকৃত ক্রীড়া সংগঠকদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিভা অন্বেষণে প্রতি বছর সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেয়র আরো বলেন, বিপিএল এর খেলা রাজশাহীতে আনার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। রাজশাহীতে বিপিএল আসলে নাটোরে একটি খেলা দেওয়ার চেষ্টা করবো। সেটা হলে নাটোরের তরুণরা খেলাধূলায় আরো বেশি উৎসাহিত হবে। ইতোমধ্যে ফুটবলে একটা পর্যায়ে আমরা চলে গেছি। আমাদের দেশের মেয়ের বাইরের দেশে গিয়ে চ্যাম্পিয়ান হচ্ছে। আগামীতে বাংলাদেশের ফুটবল আরো বেশি এগিয়ে যাবে।
নাটোর জেলা ফুটবল এসোসিেেয়শনের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেকসহ-সভাপতি আহাদ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এম মালেক শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের খেলায় ইয়াং সাকার ও সোনার বাংলা ১-১ গোলে ড্র করে। এরপর ট্রাইব্রেকারে সোনার বাংলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ইয়াং সাকার দল। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন চাম্পা জেলা ফুটবল লীগে ৪৭টি দল অংশগ্রহণ করেছিল।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin