বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি’র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মদিন উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯টায় নগরীর সিএন্ডবি মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। একই দিনে বিকেল ৪টায় অত্র প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য যোগেন্দ্রনাথ সরেন ও কলেস্তিনা হাঁসদা, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় রাজশাহীর খাদ্য পরিদর্শক মুকুল টুডু, আদিবাসী মুক্তিমোর্চা রাজশাহী জেলা সভাপতি ভাদু বাস্কি ও মান্ডইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আদিবাসী মুক্তিমোর্চা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সুভাষ মারান্ডি। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। নাটক প্রশিক্ষক লুবনা সিদ্দিকা কবিতার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবীর আহম্মেদ বিন্দুসহ সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও আদিবাসী জনগণ।

দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিলো চিত্রাঙ্কন ও দেশীয় খেলা প্রতিযোগিতা। সভায় উপস্থিত অতিথিগণ শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin