বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে বিএমডিএ’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর উদ্যোগে নানা কর্মসুচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এ লক্ষে শুক্রবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় রাজশাহী বরেন্দ্র ভবনে যথাযোগ্য মর্যাদায় মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে রাজশাহী সিএন্ডবির মোড় সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ আওতাধীন স্ব-স্ব দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ছাড়াও ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ শীর্ষক শিশুর আলোচনা সভা ও সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে এসময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, শরীফুল হক, নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ, শহীদুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, প্রকল্প এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোক্তাদিউর রহমান, হিসাব নিয়ন্ত্রক রোকনুজ্জামান বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, প্রকল্প পরিচালক (অঃদাঃ) সেলিম কবীর, বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহাত পারভেজ, বঙ্গবন্ধু কৃষিবিদ পারিষদ বিএমডিএ শাখার সভাপতি মুক্তাদিউর রহমান, বিএমডিএ কর্মচারী লীগ রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক, অর্থ সম্পাদক মোঃ মামুন হোসেন, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপতি আব্দুস সাত্তার ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরুল কায়েসসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin