নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগরের অধীনস্ত মতিহার থানা কর্তৃক আয়োজিত জাসাসের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসাস এর আহ্বায়ক এডভোকেট রজব আলী।
মতিহার থানা জাসাস এর সভাপতি আল- আমিন (মিলন) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি, মতিহার থানা বিএনপি নেতা সাগর আলী, মতিহার থানা জাসাস এর সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল আল আরিফ, সহ-সভাপতি ইমামুল ইসলাম মিম, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রোহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জামিল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আক্তার, প্রচার সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক সাব্বির, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আব্দুস সালাম, সদস্য লালচান ও শনি এবং মহল্লা কমিটি সভাপতি মোকলেস সহ আরো অনেকে।