বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে রাজশাহীতে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শিশুরাই মিলন, অংশগ্রহন ও প্রেরণের আদর্শ, এই মূলভাব নিয়ে রাজশাহীর বাগান পাড়ার উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। রোববার দিবস উপলক্ষে বেলা সোয়া ১১টার দিকে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাদার, সিস্টার ও অন্নদাতা স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি অত্র ধর্মপল্লী প্রদক্ষিণ করে হলরুমের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র রাজশাহী ধর্মপ্রদেশ ভূমি সেক্রেটারী ফাদার লিটন কস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ এর ভিকার জেনারেল, ফাদার ফাবিয়ান মারান্ডী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার শ্যামল গমেজ। এছাড়াও অত্র ধর্মপল্লীর সিস্টার, শিশু ও স্বেচ্ছাসেবক গণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin