বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে রাজশাহীর হকি সাবেক খেলোয়াড় মিন্টু-শামীমের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়ার রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৫তম ও শামীম রেজার ১৭তম মৃত্যুবার্ষিকী প্রতি বছরের ন্যায় নানা আয়োজনে রাজশাহীতে পালিত হয়। রোববার সকাল ১০টায় বৈকালী সংঘ রাজশাহীর আয়োজনে এ উপলক্ষে নগরীর সিএন্ডবি মোড় বৈকালী সংঘ চত্বর থেকে র‌্যালি শুরু করেন অত্র সংঘ পরিচালনা পর্ষদের সদস্য, খেলোয়ারবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ। তাঁরা র‌্যালি নিয়ে সিএন্ডবি মোড় হয়ে ফায়ার সার্ভিস মোড় দিয়ে ঘোষ পাড়া হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মনিচত্বরে এসে শেষ করেন। পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বৈকালী সংঘ রাজশাহী সভাপতি মনিরুজ্জামান ছানা। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়ার রবি উদ্দিন আহমেদ মিন্টু এবং শামীম রেজা ছিলেন রাজশাহীর গর্ব। তাঁরা উভয়ে এই মাটির সন্তান। তাঁরা জাতীয় দলের হয়ে দেশের মুখ উজ্জল করেছিলেন। তাদের অনুকরনীয় হয়ে আজ অনেক হকি খেলোয়ার তৈরী হচ্ছে। এই অকাল প্রয়াত দুই তারকাকে জাতি ও রাজশাহীবাসী কোনদিন ভূলবেনা বলে উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, খেলোয়ার ও ক্রীড়া সংগঠক বুলবুল ইসলাম আজাদ, আজিজুল ইসলাম, রায়হান উদ্দিন হালিম, নয়ন, সুমন, শিশু, রবি , মেরাজ ও তাফেরসহ বৈকালী সংঘের ক্রিকেট ও হকি খেলোয়ার বৃন্দ। এদিকে উভয় খেলোয়ারসহ বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ আসর কাজিহাটা এক নম্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin