নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজন ও কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতা দেশকে রক্ষা করতে এবং যুদ্ধ বিধস্ত দেশকে পুনরগঠনের জন্য শহীদ প্রেসিডন্টে জিয়াউর রহমানকে সকল বাধা অতিক্রম করে জেল থেকে বের করে নিয়ে আসেন।
তিনি জেল থেকে এসে দেশের হাল ধরেন। তিনি সে সময়ে দেশের হাল না ধরলে এদেশ আর মাথা উঁচৃু করে বহির্বিশ্বে দাঁড়াতে পারতো না। তিনি বিশ্বের দরবারে বাংলাদেশ পরিচিতি করতে বিভিন্ন দেশ সফর করেন এবং স্বাধীন দেশ হিসেবে স্বীকৃাত আদায় করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে বর্তমান বিনা ভোটের প্রধানমন্ত্রী দেশে ফিরতে পেরেছিলেন। অথচ এই সরকার প্রধান জিয়াউর রহমানকে বলেন রাজাকার। প্রধান অতিথি বলেন, এই সরকারকে আর একদিনও ক্ষমতায় রাখা যাবেনা। যেকোন মূল্যে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে হবে। সে লক্ষে আগামী ৩ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করতে হবে। সে জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহন করার আহ্বান জানান তিনি।
পরে একই বিষয় নিয়ে বিএনপি পার্টি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্তর ফরিদুল ইসলাম।

রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, দেলোয়ার হোসেন ও বজলুল হক মন্টু।
উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, মহিলা নেত্রী জরিনা ও রোজিনা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিঢুল শেখ বনি, মৎস্য জীবী দলের আহ্বায়ক নাজমুল হক বাবলু, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।