সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নানা আয়োজনে রাজশাহীতে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর এর ৬৭তম জন্মোৎসব পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কিংবদন্তি কণ্ঠশিল্পী ও প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর এর ৬৭তম জন্মোৎসব পালিত হয়েছে। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ এর আয়োজনে আজ বৃহস্পতিবার নগরীর একটি রোস্তোরায় এ জন্মোৎসব পালিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো প্রয়াত কন্ঠশিল্পী এন্ডু কিশোর এর জীবনের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, স্মৃতি চারণ ও কেক কাটা। শেষে এন্ডু কিশোরের গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খোকন। উপস্থিত ছিলেন প্রয়াত কন্ঠশিল্পী এন্ডু কিশোরের সহধর্মিনী দীপিকা এন্ড্রু, বোন ডা. শিখা বিশ^াস, ভগ্নিপতি ডা. প্যাট্টিক বিশ^াস, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল মান্নান, টেলিভিশন এর অবসরপ্রাপ্ত জিএম রেজাউল করিম রবু, গেরিলা বাহিনী রাজশাহীর প্রধান এড্যাভোকেট সাইদুল ইসলাম, প্রফেসর ড. ইফতে আরা নার্গিস, ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ এর সহ-সভাপতি কাজি সুলতান মো: মন্টু ও সহ-সভাপতি সাবিনা আনজুম শাপলাসহ অন্যান্য সংগীত শিল্পি ও সংগীতানুরাগীরা।

প্রসঙ্গত, ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন এন্ডু কিশোর। তার মা ছিলেন সংগীতানুরাগী। মায়ের স্বপ্নপূরণ করতেই তিনি মাত্র ছয় বছর বয়সে সংগীতাঙ্গনে পা রাখেন। সংগীতের তালিম নেওয়া শুরু করেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে। ১৯৭৭ সালে চলচ্চিত্রে তার প্রথম গান ‘অচিনপুরের রাজকুমারী নেই’ প্রকাশ পায় ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে।

এরপর ১৯৮২ সালে এন্ড্রু কিশোর ‘বড় ভাল লোক ছিল’ চলচ্চিত্রের ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন গুণী এই শিল্পী। এছাড়া তিনি জীবদ্দশায় পাঁচবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। পেয়েছেন ‘পে¬ব্যাক সম্রাট’ উপাধি।

২০১৯ সালে এই শিল্পীর দেহে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুরে চিকিৎসা চললেও চিকিৎসকরা একপর্যায়ে হাল ছেড়ে দেন। তাই শিল্পীর ইচ্ছায় তাকে ২০২০ বছরের ১১ জুন রাজশাহীতে নিয়ে হয়। দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৬ জুলাই রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। ১৫ জুলাই রাজশাহীতে তার পছন্দের জায়গায় সমাহিত করা হয় এই গুনী শিল্পিকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin