মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন’ এই স্লোগানকে সামনে নিয়ে বৃহস্পতিবার নানা আয়োজন ও কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগিতায় সকাল ১০ টায় নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে র‌্যালি বের করে ভাটাপাড়া বাকীর মোড় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর নতুন ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচীর সুচনা করা হয়।


র‌্যালি শেষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎকদের তত্ত্বাবধানে দিনব্যাপি ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পরিচালনা পর্ষদের সহ-সভাপতি-১ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ রং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নওশাদ আলী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
মূখ্য আলোচক ও সেমিনার উপস্থাপনা করেন ঢাকা এভারকেয়ার হসপিটাল এর সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার আতাহার আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রইছ উদ্দিন। এছাড়াও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী ও রাসিক জোর-২ সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদীরাসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সুশিল সমাজের প্রতিনিধি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin