বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা হুমকীর প্রতিবাদে মহিলাদল নেত্রী লিজা’র সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদস্য ও আওয়ামীগের বিরুদ্ধে মামলা করায় তাদের পক্ষ থেকে মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা লাইলা সুলতানা লিজা। শনিবার দুপুর ১টায় বড়কুঠিস্থ পদ্মাপাড় একটি রেস্টুরেন্টের মাঠ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিজা উল্লেখ করনে, তিনি রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা ও একজন ব্যবসায়ী।

তিনি গত ২৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে রাজশাহী সি এম এম-১ আদালতে পুলিশ সদস্য ও আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে মোট ৫২ জন আসামী করেন। মামলাটি তদন্ত হিসেবে পি বি আই কে দেওয়া হয়েছে। এই মামলার করার পর বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাননাসের হুমকি দিচ্ছে। এছাড়াও বিবাদীরা তাঁকে দলীয় পদ থেকে বহিস্কারের হুমকি দিচ্ছে বলে বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদিকা সাদিয়া আফরিন সুলতানা সুমি, লিজার স্বামী মনিরুল ইসলাম মনি ও রাবি ছাত্রদল নেতা ওসামা জাস্টিস ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin